উপাধ্যক্ষের বাণী

প্রায় দেড় শতাব্দীর গৌরবমণ্ডিত বৃহৎবঙ্গের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ রাজশাহী কলেজ। প্রমত্তা পদ্মা নদীর তীরে এবং হযরত শাহ্‌ মখদুম (রঃ)-এর পুণ্যস্মৃতিধন্য এক মনোরম পরিবেশে অবস্থিত এই প্রতিষ্ঠানের গৌরব আজও অম্লান। এখানে প্রজন্ম থেকে প্রজন্মে বহমান যৌবনের স্রোতধারা। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এই প্রতিষ্ঠানের প্রাঙ্গণ। এই স্বর্ণগর্ভা প্রতিষ্ঠান থেকে অনেক সোনার সন্তান বাংলাদেশ ও বিশ্বজুড়ে তাঁদের গৌরবময় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। স্বাধীনতোত্তর বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমের অধীনে উচ্চশিক্ষা বিস্তারে রাজশাহী কলেজ পুরো উত্তরবঙ্গের একটি প্রতিনিধিত্বশীল মডেল প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছে। তাই এ কথা বলাই বাহুল্য যে, ব্রিটিশ বাংলা থেকে স্বাধীন বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি বিকাশে রাজশাহী কলেজ এক গর্বিত ইতিহাসের অংশীদার।

প্রফেসর আবু মোঃ ইউনুস আলী

উপাধ্যক্ষ

রাজশাহী কলেজ

Scroll to Top