প্রধান শিক্ষক বাণী
বাংলাদেশের উচ্চশিক্ষার যাত্রায় রাজশাহী কলেজ অন্যতম পথিকৃৎ এবং একটি অনন্য সাধারণ প্রতিষ্ঠান। মানবসম্পদ উন্নয়ন ও মেধা-মননের বিকাশে ১৫০ বছরের দীর্ঘ পথচলায় এই কলেজটি রাষ্ট্র গঠনে নিরবচ্ছিন্ন অবদান রেখে চলেছে। আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে গভীরভাবে জড়িত থাকার ফলে এই প্রতিষ্ঠানটি আমাদের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। দেশের প্রজ্ঞাবান, পন্ডিত ও বিদ্বান শিক্ষকমণ্ডলী যেমন এই প্রতিষ্ঠানকে আলোকিত করেছেন, তেমনি এই কলেজের শিক্ষার্থীরাও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁদের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। মহান ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের মতো আমাদের জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়গুলোতে এই প্রতিষ্ঠানটি এক অপরিহার্য ভূমিকা পালন করেছে।
নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রাজশাহী কলেজ তার গৌরবের ঐতিহ্য বহন করে চলেছে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে এটি টানা ৪ বার দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে সমগ্র বাংলাদেশে ৩ বার প্রথম স্থান অধিকার করেছে। মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানটি আজও দেশের কলেজ পর্যায়ে উচ্চশিক্ষা প্রদানের ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত। গৌরবময় ঐতিহ্যের এই ধারা অব্যাহত রেখে শিক্ষার গুণগত মান উন্নয়নে কলেজটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রাজশাহী কলেজের পক্ষ থেকে আমি সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
প্রফেসর ড. মাহমুদুল হাসান জিউস
প্রধান শিক্ষক
রাজশাহী কলেজ
